অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে জরিমানা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১১:১২
অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মালিককে জরিমানা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী কালিগঙ্গা নদীর সয়না এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এ জরিমানা আদায় করেন।


কাউখালী নৌপুলিশ ফাঁড়ির এস,আই শেখ শাহ আলী বলেন, কালিগঙ্গা নদীর সয়না এলাকায় অবৈধভাবে তিনটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্যা এবং সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা
হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করা হয়। পরে ড্রেজার মালিক আরিফুর ইসলাম শিপনকে আটক করে।


রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।


জরিমানার টাকা জমা দেওয়ার পর রাতে ড্রেজার তিনটি ছেড়ে দেওয়া হয়।


ড্রেজারের মালিক আরিফুর ইসলাম সিপন পিরোজপুর সদর উপজেলার লোহাকাঠী গ্রামের বাসিন্দা।


বিবার্তা/রবিউল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com