শাহজাহানপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫০
শাহজাহানপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশর সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার শাহজাহানপুর কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল তিনটায় শাহজাহানপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।


শাজাহানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মালেক মেম্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা এবং পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন তারা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন।


বিবার্তা/লিটন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com