ভালুকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:০৪
ভালুকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় হবিরবাড়িতে হতদরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।


কম্বল বিতরণকালে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, গরিব, অসহায় ও দুঃস্থ মানুষ যেন শীতে কষ্ট না পায় সেজন্য তাদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা অনুযায়ী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। হবিরবাড়ী ইউনিয়নে পাঁচশ কম্বল ও একটি এতিমখানা মাদ্রাসায় একশত কম্বল বিতরণ করা হয়।


বিবার্তা/সাজ্জাদুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com