গুরুদাসপুরে পুকুরে ডুবে নারীর মৃত্যু
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:২৯
গুরুদাসপুরে পুকুরে ডুবে নারীর মৃত্যু
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গুরুদাসপুরে প্রতিবেশীর পুকুরে গোসল করতে গিয়ে জামেলা (৬৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাকরাদহ পূর্বপাড়া গ্রামে সোমবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।


পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধ জামেলা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মূলত পেশাব পায়খানা পরিষ্কার করার জন্যই প্রতিবেশীর পুকুরে নামেন জামেলা। পরে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।


ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মো. গোলাম সারওয়ার বলেন, বৃদ্ধা জামেলার স্বাভাবিক মৃত্যু হওয়ায় কোনো মামলা হয়নি।


বিবার্তা/জনি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com