সরিষাবাড়ীতে মিছিলের সময় ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৪১
সরিষাবাড়ীতে মিছিলের সময় ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (৩ জানুয়ারি) রাতে পৌরসভার বাউসী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া।


এ ঘটনায় শনিবার সরিষাবাড়ী থানার এসআই মুস্তাফিজুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করে বিকালে তাদের কারাগারে পাঠানো হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, সরিষাবাড়ী থানা সংলগ্ন ইস্পাহানী এলাকার মজিবর মিয়ার ছেলে হৃদয় হাসান শাকিল (২৪), শিমলা বাজার রেল কলোনির আলতাফ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৬) ও বড়বাড়িয়া গ্রামের মিজানুর রহমান মির্জালের ছেলে মিথুন আহমেদ শাওন (১৯)। তারা সবাই ছাত্রলীগের সদস্য।



পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৌরসভার বাউসী বাজার এলাকায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে জমায়েত হয়ে মিছিল করছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার সময় এই তিন নেতাকে গ্রেফতার করে পুলিশ।


তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত ৩৫জন এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।


এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, গভীর রাতে জমায়েত হয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ তিনজনকে আটক করে সন্ত্রাস বিরোধী মামলা রুজু করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


বিবার্তা/মোস্তাক/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com