এশিয়ান গেমসের স্কোয়াড ঘোষণা, বাদ সাফের ৪ ফুটবলার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৭:৫৪
এশিয়ান গেমসের স্কোয়াড ঘোষণা, বাদ সাফের ৪ ফুটবলার
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


ঘোষিত ২৩ সদস্যের এই স্কোয়াডে এসেছে একাধিক পরিবর্তন।


অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল গঠন করা হলেও বাদ পড়েছেন সর্বশেষ সাফজয়ী স্কোয়াডের চারজন। অন্যদিকে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন এক নতুন মুখ, আর দলে ফিরেছেন পরিচিত তিন ফুটবলার।


ঘোষিত স্কোয়াডে একমাত্র অনভিষিক্ত খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন অর্পিতা বিশ্বাস। গত মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফে দলের সঙ্গে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি এই তরুণী।


এবার এশিয়ান গেমসের মাধ্যমে জাতীয় দলের জার্সিতে তাঁর অভিষেক হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।


দলকে গতিশীল করতে মিডফিল্ডে ফেরানো হয়েছে মুনকি আক্তারকে।


এছাড়া রক্ষণের শক্তি বাড়াতে দলে জায়গা করে নিয়েছেন দুই ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন।


নতুনদের জায়গা করে দিতে গিয়ে এবং ফর্ম ও পজিশনগত কম্বিনেশনের কারণে কপাল পুড়েছে চার ফুটবলারের। সর্বশেষ আসরের দল থেকে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা ও সৌরভী আকন্দ।


মূল লড়াইয়ের আগে দলের বোঝাপড়া আরও বাড়িয়ে নিতে আজ রাতেই চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ স্কোয়াড। সেখানে গুয়াংঝু এফসির বিরুদ্ধে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রুপনা-মারিয়ারা।


একনজরে এশিয়ান গেমসের বাংলাদেশ স্কোয়াড:


গোলরক্ষক: রুপনা চাকমা, স্বর্ণা রানী ও মিলি আক্তার।


ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন ও নবীরণ খাতুন।


মিডফিল্ডার: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া ও মুনকি আক্তার।


ফরোয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার (জুনিয়র) ও মোসাম্মত সুলতানা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com