সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ১ হাজার ৩৭১ কোটি টাকা লেনদেন
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৮:৫৮
সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ১ হাজার ৩৭১ কোটি টাকা লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।


রবিবার (২৮ জুন) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করছে।


অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৫৬ ও ২১৬২ পয়েন্টে অবস্থান করছে। এ দিন ডিএসইতে এক হাজার ৩৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।


যা আগের কার্যদিবসের চেয়ে ২৬১ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে এক হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
রোববার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৩টি কোম্পানির, কমেছে ১৩৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।


এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো, বেক্সিমকো, এনসিসি ব্যাংক, আইটি কনসালটেন্ট, ডমিনেজ স্টিল, আইপিডিসি, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বিডিথাই ও স্কয়ার ফার্মা।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৫৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির কোম্পানির শেয়ার দর।


রোববার সিএসইতে ৩৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com