
নির্বাচনী ছুটি ও সপ্তাহিক ছুটি শেষে শেয়ারবাজার শুরুর প্রথম দিনের ২০ মিনিটে লেনদেন হয়েছে প্রায় ২২৬ কোটি টাকা। যা এতদিন পুরো সাড়ে ৪ ঘণ্টার লেনদেন হয়েছে ২০০ কোটি টাকার ঘরে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে জানা গেছে, সকাল ১০টায় লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১০ পয়েন্টের বেশি।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে ডিএসইর সবগুলো সূচক। মূলত অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় সূচকে বড় উত্থানের দেখা মিলেছে। ১০টা ২০ মিনিট পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়ার শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে ৩৫২টির দর বেড়েছে, কমেছে ১৫টির এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ শেয়ারের দর বাড়ায় সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক ১১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১১পয়েন্টে অবস্থান নেয়। এক্সচেঞ্জটি অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০টি শেয়ারের সূচক ডিএস৩০ বেড়েছে ৩৯ পয়েন্ট, সূচকটির অবস্থান ২ হাজার ৯৮ পয়েন্টে।
এদিকে সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা নির্বাচন পূর্ববর্তী পূর্ণ কার্যদিবসের লেনদেনের কাছাকাছি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]