হঠাৎ ফেসবুকে বিভ্রাট!
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১
হঠাৎ ফেসবুকে বিভ্রাট!
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎ ফেসবুক ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা নাগাদ ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে Sorry, something went wrong লেখা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।


সমস্যার কথা জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে স্ক্রিনশটও দিচ্ছেন অনেকে।


শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করছেন।


ডাউনডিটেক্টর জানিয়েছে, ৬৭ শতাংশ ব্যবহারকারী ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ৯ শতাংশ ব্যবহারকারী মোবাইল অ্যাপে সমস্যায় পড়েছেন।


তবে এ বিষয়ে প্রাথমিকভাবে ফেসবুক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com