
বৃষ্টি মহান আল্লাহর দান। বৃষ্টিতে সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। নবীজি বৃষ্টির পানি গায়ে লাগাতেন। উম্মতকেও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য উদ্বুদ্ধ করেছেন।
অতিবৃষ্টিতে জনদুর্ভোগ ও জলাবদ্ধতা তৈরি হয়। আর বজ্রপাতে মানুষ মারা যায়। তাই তো নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটি থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন।
অতিবৃষ্টি থেকে বাঁচার দোয়া
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবৃষ্টি হলে এ দোয়াটি পড়তেনঃ
اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ (উচ্চারণ: আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা আলাল-আকামি ওয়াযযিরা-বি ওয়াবুতূনিল আওদিয়াতি, ওয়ামানা-বিতিশ শাজার।) (বুখারি: ৯৩৩)
অর্থ: হে আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ করুন, আমাদের ওপর নয়। হে আল্লাহ, উঁচু ভূমিতে, পাহাড়ে, উপত্যকার কোলে ও বনাঞ্চলে বর্ষণ করুন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]