ডা. মিলন দিবসে জাসদের শ্রদ্ধা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৬:১৯
ডা. মিলন দিবসে জাসদের শ্রদ্ধা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে ৯-এর গণ-অভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধীতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডা. মিলন স্মরণে নির্মিত নিঝুম স্থাপত্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।


শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষে থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল আজিম বনি, আফজাল হোসেন খান বাচ্চু, জাসদ ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, যুব জোটের সাংগঠনিক সম্পাদক এড. শরিফউদ্দিন সোহেল, সহ-দফতর সম্পাদক ইমন আহমেদ ইমান প্রমুখ।


এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে কর্ণেল তাহের মিলনায়তনে মিলন দিবস উপলক্ষে জাসদের৷ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com