বছরের পর বছর মগবাজার অফিসের তালা খুলতে পারেনি ‘মাস্টারমাইন্ড’ জামায়াত
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৯:৩৬
বছরের পর বছর মগবাজার অফিসের তালা খুলতে পারেনি ‘মাস্টারমাইন্ড’ জামায়াত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন,জামায়াত নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছে, অথচ বছরের পর বছর তাদের মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি। তিনি বলেন, নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করে জুলাই শহীদদের সঙ্গে প্রহসন করছে জামায়াত।


সোমবার (৩ আগস্ট) রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।


তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্দোলনের সময় চিকিৎসা-খাবার বিতরণসহ সব কিছুর তত্ত্বাবধান করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত থেকে আন্দোলন করে যোগ্য অভিভাবকের দায়িত্ব পালন করেছে বিএনপি।


জুলাই সনদ নিয়ে রাশেদ খান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি এখনও অনড়, সনদ নিয়ে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার। গণভোটের নামে জামায়াত যে মিথ্যাচার করেছে, তাতে সাড়া দেয়নি জনগণ। গণভোট ও জুলাই সনদ নিয়ে এখন জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com