জুলাই-পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিই বিভাজন সৃষ্টি করেছে: নাহিদ
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০০:৫০
জুলাই-পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিই বিভাজন সৃষ্টি করেছে: নাহিদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

জুলাই-পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিই বিভাজন সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


রবিবার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জুলাইয়ের যে বিভাজন বা সংকট, তা আসলে এখন যারা ক্ষমতায় আছেন তাদের কারণেই সৃষ্টি হচ্ছে। কারণ তারা ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গেই এই বিভাজন তৈরি করেছেন। নির্বাচনের আগে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। জুলাই সনদের সব সংস্কার করতে চেয়েছিলেন, কিন্তু এখন তারা তা করছেন না। তাই এই সব রাজনৈতিক বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতায় আছেন তারা দায়ী।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাসে এই প্রথম পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি ছাড়াই একটি মন্ত্রণালয় চালানো হচ্ছে। একটা সরকার টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছে। অথচ পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি নেই। এটা করতে পারছে কারণ সরকারের কোনো জবাবদিহি নেই। ফলে আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকে আওয়াজ আসা উচিত।


পাহাড় থেকে সমতল- সবখানে এনসিপিকে সবার দল হিসেবে উল্লেখ করার পাশাপাশি আসছে স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় বিশেষ গুরুত্ব দেবে বলে ঘোষণা দেন তিনি।


এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মনজিলা ঝুমা প্রমুখ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com