ভোট কেনাবেচার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান হাসনাত আব্দুল্লাহর
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০২:১৮
ভোট কেনাবেচার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান হাসনাত আব্দুল্লাহর
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন,সমাজে চাল, গম, টিন চুরি ও ঘুষের মতো দুর্নীতির পাশাপাশি ভোট কেনাবেচার সংস্কৃতিও রয়েছে। এ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংগঠন কে শক্তিশালী করতে হবে।


শনিবার (২৫জুলাই) বিকালে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।


হাসনাত আব্দুল্লাহ বলেন,‘আমরা চাল চুরি করি,গম চুরি করি,টিন চুরি করি, ঘুষ খাই। আবার ভোটের সময় আগের রাতে ভোটাররা ভোট বিক্রির জন্য বসে থাকে। কোন প্রার্থী এসে টাকা দেবে, সেই অপেক্ষায় থাকে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’ দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন গড়ে তুলতে হবে। একই সঙ্গে জেলা এনসিপির সদস্য সচিব মাহামুদা সুলতানা রিমির পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।


নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহামুদা সুলতানা রিমির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ন মূখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা.মাহমুদা মিতু,দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সস্পাদক ফরিদুল হক।


সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা.মাহমুদা মিতু বলেন,জুলাই আন্দোলনে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। তাঁর অভিযোগ,বর্তমান সরকার ক্ষমতায় এসে আন্দোলনের দাবি ও গণভোটের রায় থেকে সরে যাচ্ছে। তিনি সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।


সরোয়ার তুষার বলেন,‘যারা দেশের বাইরে থেকে হুমকি দিচ্ছেন,তারা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’তিনি আরও অভিযোগ করেন,জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমন করা যায়নি এবং এখন ভয় দেখিয়েও কোনো লাভ হবে না।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com