জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৬:০৭
জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সমসাময়িক সংকট নিয়ে কথা হয়েছে। আমরা সমসাময়িক বিভিন্ন ঘটনা তুলে ধরেছি। একইসঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য অগ্নিসংযোগ ও প্রশাসনের দুর্বলতা নিয়েও কথা হয়েছে।


তিনি বলেন, আমাদের একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। আগে যা ছিল তা আওয়ামী লীগের পররাষ্ট্র নীতি। বিএনপির পররাষ্ট্রনীতি। এখন একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন।


এর আগে দুপুর ১টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলটি সচিবালয়ে আসেন। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসাইন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com