
টেন্ডার বাণিজ্যের অভিযোগে দুজনকে ধরে পুলিশে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শনিবার (১৩ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আওতাধীন রূপনগর এলাকায় অবৈধ টেন্ডারবাজির সাথে জড়িত ২ জনকে রূপনগর থানায় সোপর্দ করেন তিনি।
এ সময় প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে আমার নাম ভাঙিয়ে একটি চক্র ঢাকা উত্তর সিটি করপোরেশনের টেন্ডার পাইয়ে দেয়ার নামে অবৈধ লেনদেনের সাথে জড়িত প্রমাণ পাওয়া গেছে। আমার কোনো আত্মীয়-স্বজন কিংবা আমার কোনো লোক এর সাথে জড়িত নয়।
তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব পাওয়ার পর থেকে কোনো টেন্ডারবাজি বা অবৈধ কাজের প্রশ্রয় দেয়া হয়নি।
এসময় যদি কেউ তার নাম ভাঙিয়ে কোনো টেন্ডারবাজি বা অবৈধ কাজের সাথে জড়িত অভিযোগ আসে, তাহলে তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
নগরবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান প্রশাসক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]