মাদকের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে পঞ্চগড়ে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৫:২০
মাদকের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে পঞ্চগড়ে কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে পঞ্চগড়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৩ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও সিভিল সার্জণ মো. মিজানুর রহমান ও সহকারি কমিশনার সারোয়ার আলম ।


দিনব্যাপী সেমিনারে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। পাশাপাশি মাদকবিরোধী প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


আলোচনায় মাদক নির্মূলে সরকারের বিভিন্ন উদ্যোগ, আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়েও মতামত তুলে ধরা হয়।


কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রধানসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com