লালমনিরহাটে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২৩:২৩
লালমনিরহাটে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।


​শনিবার (১৩ জুন) রাতে স্থানীয় বাসিন্দারা পুকুরে মরদেহটি ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।


​এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের টিম সেখানে পৌঁছে কাজ শুরু করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।”


​পুলিশ নিহতের পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com