
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান অভিযোগ করেছেন,চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও থানায় নিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে । এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
শুক্রবার (১২ জুন) রাতে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংগঠনটি একটি বিজ্ঞপ্তি দিয়ে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
বিসিবি বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘বোর্ড এই অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত আচরণের তীব্র নিন্দা জানায় এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। একজন জাতীয় ক্রীড়াবিদের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং তাৎক্ষণিক মনযোগ আকর্ষণ করে। বিসিবি ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রত্যাশা করছে। যারা দায়ী প্রমাণিত হবেন, বিসিবি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।’
অভিযোগে নাঈম বলেছিলেন, ‘এসআই শফিক আমাকে ধাক্কা দিয়ে সিএনজির ভেতরে ঢুকিয়ে দরজা লক করে দেন। আমি জানতে চাইছিলাম কী হয়েছে। তখন ভয় পেয়ে যাই। তিনি আমাকে বলেন, ‘‘তুই আসামি, চুপ থাক, একটা কথাও বলবি না।’’ এরপর তিনি আমার কলার চেপে ধরেন এবং লাঠি দিয়ে মারধর করেন। শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছে।’
নাঈম আরও বলেন, ‘আমার গলা চেপে ধরা হয়েছিল। তখন আমি চিৎকার করি এবং বাবাকে ফোন দিই। পরে আমার মোবাইলও নিয়ে নেয়া হয়। ঘটনাস্থলে থাকা অনেকেই আমার পরিচয় নিশ্চিত করেছিলেন, কিন্তু তারপরও তারা আমার গলা চেপে ধরে রাখেন।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]