দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩১
দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস
বিবার্তা প্রতিোবেদক
প্রিন্ট অ-অ+

দেশের দুই বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।


মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।


আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, আগামীকাল সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (৮ জানুয়ারি) দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।


আবহাওয়া অফিস জানায়, টানা দুইদিন ঘনকুয়াশার পড়ার পর শনিবার (৪ জানুয়ারি) থেকে সারাদেশে তাপমাত্রা বেড়েছে। শীত কিছুটা কমেছে। বুধবার (৮ জানুয়ারি) থেকে তাপমাত্রা কমে সারাদেশে শীত বাড়তে পারে। এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের দুই বিভাগে বৃষ্টি হতে পারে।


আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীতাকুণ্ডতে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com