বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০১:১৬
বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও টেলিভিশন উপস্থাপক কাজী জেসিন।


কাজী জেসিনের জন্ম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। তিনি যুক্তরাজ্যের কামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘টেকসই উন্নয়ন ও লিডারশিপ’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম’ এর একজন ফেলো এবং নিউ মিডিয়া প্রযুক্তি বিষয়ে বিশেষ ফেলোশিপ সম্পন্ন করেছেন।


১৯৯৭ সালে লিটল ম্যাগাজিনে প্রবন্ধ লেখার মাধ্যমে তার লেখালেখির জীবন শুরু হয়। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে জোৎস্নামত্ত যাত্রা (১৯৯৭) এবং তানানুম তানানুম (২০১০)।


পেশাদার সাংবাদিক হিসেবে তিনি দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, এটিএন বাংলা, একুশে টিভি, বাংলাভিশন এবং যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম ও প্রবন্ধ লিখছেন।


বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী কাজী জেসিনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com