
মেধাবী সাংবাদিক নভেরা দীপিতার ২০তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (২৭ জুলাই)। ২০০৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করে স্বর্ণপদক অর্জন করেছিলেন নভেরা দীপিতা। সাংবাদিকতা পেশায় তাঁর মেধা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব অল্প সময়েই সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে। স্বল্প কর্মজীবনেই তিনি একজন সম্ভাবনাময় সাংবাদিক হিসেবে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে আজ রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁর কবরে জিয়ারত ও দোয়া করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় খাবার বিতরণ এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সহায়তা দেয়া হয়। পরিবারের সদস্যরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]