রবি ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে শিলাইদহের কুঠিবাড়িতে থাকছে নানা আয়োজন
প্রকাশ : ০৭ মে ২০২৬, ২১:০৭
রবি ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে শিলাইদহের কুঠিবাড়িতে থাকছে নানা আয়োজন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কাল ২৫ বৈশাখ (৮ মে শুক্রবার) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। দিবসটিকে ঘিরে কবির স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে থাকছে ৩দিন ব্যাপী নানা আয়োজন। ধুইয়ে মুছে রংতুলির আঁচড় দিয়ে নতুন সাজে সাজানো হয়েছে কুঠিবাড়িকে। কবিগুরুর জন্মোৎসব উপলক্ষ্যে কুঠিবাড়ি আঙিনার বাইরে বসছে গ্রামীণ মেলাও। বিশেষ দিবসে কবিভক্ত ও দর্শনার্থীরা শিলাইদহের কুঠিবাড়িতে ঘুরতে এসে খুঁজে পান কবিকে, অনুভব করেন তাঁর স্পর্শ।


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ সময় কাটিয়েছেন তাঁর স্মৃতিধন্য শিলাইদহের এই কুঠিবাড়িতে। এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী সব কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক ও উপন্যাস। তাইতো রবীন্দ্র সাহিত্যে শিলাইদহের গুরুত্ব অপরিসীম। যার কারণে শুধু জন্মবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষ নয়, সবসময়ই কবির স্মৃতি হাতড়াতে দেশ বিদেশের নানা প্রাপ্ত থেকে ছুটে আসেন কবি ভক্ত ও দর্শনার্থীরা। খুঁজে পান কবির সৃষ্টি ও তাঁর রচিত সাহিত্যভান্ডারের পরশ।


কবিকে জানতে ও চিনতে ছুটির অবসরে শিক্ষার্থীরাও ছুটে আসেন এই কুঠিবাড়িতে। কুঠিবাড়ির আঙিনা ঘুরে পুঁথিবিদ্যার বাইরে কবির ব্যবহৃত সবকিছু দেখে আনন্দ অনুভব করে তারা।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জাতীয়ভাবে এবছর ৩ দিন ব্যাপী কবিগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাল শুক্রবার দুপুর ২.৩০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই চন্দ্র রায় রবীন্দ্রজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন। কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে সবধরণের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কুঠিবাড়ির কাষ্টোডিয়ান মো. আল আমিন।


৩দিনের অনুষ্ঠানে রবীন্দ্র মঞ্চে থকবে আলোচনা, গান, নৃত্য, কবিতা, আবৃত্তি ও নাটক।


বাঙ্গালীর জাতিস্বত্ময় মিশে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর বিস্তৃত জ্ঞান ভান্ডার নতুন প্রজন্মসহ সবার মাঝে ছড়িয়ে দিতে কবির জন্মদিনের এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন কবিভক্তসহ সাহিত্য বিশারদগণ।



বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com