গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৮
গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগ বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে গভর্নর মোস্তাকুর রহমানকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।


রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিট সরাসরি খারিজ করে দেন।


গভর্নরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরিয়ে দেওয়া সংক্রান্ত পত্রপত্রিকার বিভিন্ন সংবাদ যুক্ত করে অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন গত ৫ মার্চ এ রিট করেন।


রিটে অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংক (পক্ষে গভর্নর) এবং গভর্নর মোস্তাকুর রহমানকে বিবাদী করা হয়।


আবেদনে আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নরের নিয়োগ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।


একইসঙ্গে নিয়োগ ও অপসারণের পৃথক গেজেটের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।


গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ আগস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। তার নেতৃত্বে শুরু হয় ব্যাংক খাতের সংস্কারের কাজ।


২০২৮ সালের আগস্টে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ ও আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com