
সাভারে নাশকতা সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ সংগঠনের সদস্য আরিফ হোসেনকে (২৮) দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ|
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কড়া নিরাপত্তায় সাভার মডেল থানার প্রিজন ভ্যানে করে দশ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম|
আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে তাকে মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের বাড়িতে তাকে নিয়ে অভিযান চালায় পুলিশ। এসময় বেশ কয়েকটি বোমা ও বোমা ˆতরির উপাদান উদ্ধার করা হয়।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]