
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে জয় ‘বাংলা স্লোগান’ দিয়ে আলোচনায় আসা মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এই আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩ আগস্ট মিষ্টি সুভাসকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক শফিউল আলম সোহাগ। আদালত ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য নির্ধারণ রাখেন।
ওই আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় তিনি এজাহারভুক্ত আসামিদের সহযোগী হিসেবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন।
মিষ্টি সুবাস বর্তমানে আশুলিয়া থানার অপর একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তদন্তে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে এ মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে এই মামলায় গ্রেফতার দেখান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা আড়ার দিকে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের পক্ষে মিছিল করার জন্য আশুলিয়া থানাধীন বাইপাইল মোড় এলাকায় অংশ নেন ভুক্তভোগী রুহুল আমীন। এসময় আসামিদের ছোঁড়া গুলিতে বাদীর বাম পায়ের গোড়ালীর লেগে গুরুত্বপূর্ণ আহত হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ৩ অক্টোবর ভুক্তভোগী রুহুল আমীন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলাটি দায়ের করে। মামলায় ৫৩ জনকে এজহারভুক্ত আসামি করা হয়।
উল্লেখ্য, চলতি বছর গত ২৬ মার্চ দুপুর ১ টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন নবীনগর জাতীয় স্মৃতি সৌধের মূল বেদির সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ২২ বা ২৫ জন নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবির প্লেকার্ড ব্যবহার করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না মানবো না, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দেয়।
এসময় মিষ্টি সুবাশসহ দুজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনায় আসলে তিনি জামিনে কারা মুক্ত হন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]