সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০২:২৮
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে (৭৩) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।


বুধবার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।


এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে আখতারুজ্জামানের সম্পৃক্ততার গোয়েন্দা তথ্য আমাদের কাছে রয়েছে। জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি হত্যা মামলারও আসামিও তিনি।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com