তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৮:২৩
তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সারাদেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।


মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন-৪-এর দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।


ফুলকোর্ট সভায় পদোন্নতি ছাড়াও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। পদোন্নতি পাওয়া বিচারকদের তালিকা অনুমোদনের জন্য দ্রুতই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com