হাঙ্গেরিতে মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১২
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৩:২৮
হাঙ্গেরিতে মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

হাঙ্গেরির পূর্বাঞ্চলে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।


রবিবার (১৬ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার।


পুলিশ জানায়, স্থানীয় সময় এদিন ভোরে মেজোকেরেসতেশ শহরের কাছে এম-৩ মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। বাসটি নিয়েরেজহাজা শহরের দিকে যাচ্ছিল।


হাঙ্গেরির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে, বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুই চালক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি সোজা সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com