গাজায় ২ ভবনের ধ্বংসস্তূপে মিলল ২১ ফিলিস্তিনির কঙ্কাল
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০:৩৮
গাজায় ২ ভবনের ধ্বংসস্তূপে মিলল ২১ ফিলিস্তিনির কঙ্কাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

গাজা উপত্যকার দুই ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ জন ফিলিস্তিনির দেহাবশেষ (কঙ্কাল) উদ্ধার করেছে উদ্ধারকারী দল। অন্য এক ভবনের নিচে চাপা পড়ে থাকা আরও ৪০ জনের দেহাবশেষ উদ্ধারে অভিযান শুরু হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছেন।


মাহমুদ বাসাল আনাদোলুকে বলেন, পূর্ব গাজা সিটির ‘আসকুলা’ এলাকার ‘বাতনিজি’ পরিবারের ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচ থেকে ১২ জনের এবং পশ্চিম গাজার ‘কাতিবা’ এলাকার ‘ঘারবিয়া’ পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও ৯ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়।


এই দুই স্থানে অনুসন্ধান শেষ করার পর সিভিল ডিফেন্সের উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে রয়েছে। তথ্য পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com