
উত্তরাখণ্ডে আবারও একটি টানেল ধসে পড়েছে। চামোলির বিষ্ণুগড়- পিপলকোটির নির্মাণাধীন সুড়ঙ্গে জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল। সুড়ঙ্গের ভেতরে ছিলেন প্রায় ২৮ জন শ্রমিক।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা যখন কাজ করছিলেন তখন হঠাৎ তীব্র জলস্রোতে টানেলটিতে ধস নামে। এ ঘটনায় ৭ জন নিহত হয়েছেন এবং এখনও আটকা পড়ে আছেন ৩ শ্রমিক।
ধ্বংসস্তূপ সরিয়ে এখনও আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-এর দলগুলো ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া শ্রমিকদের সন্ধান করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার আপডেট নিচ্ছেন বলেও জানান তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]