নেতানিয়াহুর উচিত যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা: ট্রাম্প
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৮:০৯
নেতানিয়াহুর উচিত যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।


স্থানীয় সময় (১৪ জুন) দ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খুবই কঠিন মানুষ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, তার (নেতানিয়াহুর) যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।


তিনি বলেন, ‘তিনি খুবই কঠিন একজন মানুষ। আর সত্যি বলতে, আমাদের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরাইল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না।’


সদ্য ঘোষিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে হওয়া আলোচনায় ইসরাইল অংশ নেয়নি। চুক্তির শর্তগুলো ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।


ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে তিনি যে চুক্তিতে পৌঁছেছেন, তা শেষ পর্যন্ত হরমুজ প্রণালিকে স্থায়ীভাবে টোলমুক্ত রাখার নিশ্চয়তা দেবে।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তিনি তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু করবেন অথবা মধ্যপ্রাচ্যের আয়ের ২০ শতাংশের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ‘মধ্যপ্রাচ্যের অভিভাবক’ হিসেবে প্রতিষ্ঠা করবেন।


এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি পৌঁছানেরা ঘোষণা দেন।


পোস্টে তিনি বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে।’ এ উপলক্ষে তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দনও জানান।


ট্রাম্প আরও জানান, তিনি হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন দিয়েছেন এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছেন। পরবর্তী এক পোস্টে তিনি স্পষ্ট করেন যে, চুক্তি স্বাক্ষরের পর আগামী শুক্রবার থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হবে।


এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।


অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে এটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হবে।


তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com