৭২০০ প্রবাসীর ভিসা বাতিল করল সৌদি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ২০:২২
৭২০০ প্রবাসীর ভিসা বাতিল করল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী এক অভিযানে প্রায় ৭২০০ প্রবাসীর ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরব। একই সঙ্গে বেশ কয়েকটি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা স্থগিত করেছে কর্তৃপক্ষ।


সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এই কঠোর অভিযানটি বিশেষভাবে সেইসব কোম্পানি ও এজেন্সিকে লক্ষ্য করে চালানো হয়েছিল, যাদের বিরুদ্ধে নিয়োগে অপব্যবহার, কর্মীদের নথিপত্র তৈরিতে ব্যর্থতা এবং অবৈধ নিয়োগ পদ্ধতির অভিযোগ ছিল।


মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পর্যবেক্ষণকারী দল এবং স্মার্ট নজরদারি ব্যবস্থা প্রায় ৯১ হাজার সন্দেহজনক মামলা খতিয়ে দেখে অবৈধ কর্মসংস্থান সম্পর্কজনিত ১৩ হাজার ৫০৯টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করেছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ‘নিতাকাত’ কর্মসূচি থেকে বাদ দেওয়া এবং ক্ষতিগ্রস্ত সকল কর্মীকে বৈধ কর্মসংস্থানের সুযোগ পেতে সহায়তা করার জন্য মানবসম্পদ উন্নয়ন তহবিলে (হাদাফ) প্রেরণ করা।


মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে পরিদর্শন দলগুলো বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতে প্রায় ২ লাখ ৫০ হাজার বার সরেজমিনে পরিদর্শন চালিয়েছে এবং প্রায় ১ লাখ ৬৮ হাজারটি অনিয়ম শনাক্ত করেছে।


কর্মকর্তারা আরও জানিয়েছেন, অনলাইনে অবৈধ গৃহকর্মী নিয়োগের বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ২৩৮টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com