পাকিস্তানে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬
পাকিস্তানে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের করাচির সোলজার বাজার নম্বর–৩ এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস লিক থেকে হওয়া বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।


এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের দিকে ভবনের প্রথম তলায় বিস্ফোরণটি ঘটে। এতে ভবনের একটি অংশ ধসে পড়ে।


ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে সব ধরনের সরঞ্জাম ও জনবল ব্যবহার করা হচ্ছে।


পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে লিক হওয়া গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।


প্রতিবেদনে আরও বলা হয়, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে বের করে আনে। নিহতদের মধ্যে ১০ বছর বয়সি এক নাজিয়া এবং ৬০ বছর বয়সি মোহাম্মদ রিয়াজ নামের দুজন রয়েছেন। এ ছাড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরেকজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।


কর্মকর্তারা জানান, আহত অবস্থায় ১৪ বছর বয়সি এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে শিশুও রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এখনও দুজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। ভবনের আশপাশের সরু রাস্তার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা।


এদিকে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং উদ্ধার অভিযান চলাকালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com