চট্টগ্রামে মাঝ সড়কে উলটে গেল বাস, পৃথক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:৩৭
চট্টগ্রামে মাঝ সড়কে উলটে গেল বাস, পৃথক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।


রবিবার (১৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে ও রয়েল গেইটে এসব দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, রবিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৫ জন আহত হন। তাদের মধ্যে ৪-৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে পাঠানো চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক।


এছাড়া উপজেলার রয়েল গেইট এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় এক পথচারী গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি।


এ বিষয়ে বারআউলিয়ায় হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সার্জেন্ট মোহাম্মদ শামীম বলেন, সকালে রয়েল গেইট এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। মরদেহ এখন হাসপাতালে রয়েছে।


অপরদিকে কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী জোনাকি পরিবহনের একটি বাস আইল্যান্ডে ধাক্কা দিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ১২ থেকে ১৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একজন হাসপাতালে মারা গেছে শুনেছি। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুটি ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com