প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-আরিচা মহাসড়ক দুর্গন্ধ মুক্ত হচ্ছে: শাহে আলম
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৯:৩৩
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-আরিচা মহাসড়ক দুর্গন্ধ মুক্ত হচ্ছে: শাহে আলম
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-আরিচা মহাসড়ক দুর্গন্ধ মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


শনিবার (১১ জুলাই) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের ময়লা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, সাভার বাসি যেন ময়লা দুর্গন্ধের হাত থেকে রেহাই পায় এজন্য নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে এবং মহাসড়কে কেউ নতুন করে ময়লা ফেলালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি। পরে তিনি সাভারের আলমনগর এলাকায় আমিনবাজার রাজস্ব সাকেল (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। এসময় ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com