স্মার্টকার্ড পেয়েছেন দেশের ৭ কোটি ৩৬ লাখ নাগরিক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৯:৫৭
স্মার্টকার্ড পেয়েছেন দেশের ৭ কোটি ৩৬ লাখ নাগরিক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের মোট ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জন নাগরিকের হাতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের ৪০৪টি থানার মধ্যে ১১৫টিতে এখনও স্মার্টকার্ড বিতরণ শুরু হয়নি।


বুধবার (১ জুলাই) নির্বাচন কমিশনের এনআইডি শাখা এ তথ্য জানিয়েছে।


ইসি জানায়, গত মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড বিতরণ করা হয়েছে। বিতরণের অপেক্ষায় রয়েছে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের স্মার্টকার্ড। এ পর্যন্ত বিতরণের হার ৮৪ দশমিক ০৪ শতাংশ।


ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলায় স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে।


বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৪৩ জন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com