নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯:৩৫
নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য আজ মঙ্গলবার (৩০ জুন) মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।


এদিন বিকেল ৩টায় ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন।


বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে এটি হবে বাংলাদেশ ব্যাংকের প্রথম মুদ্রানীতি। জানা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বহাল রেখেই নতুন অর্থবছরের প্রথমার্ধ (জুলাই-ডিসেম্বর) জন্য মুদ্রানীতি ঘোষণা করা হতে পারে।


তবে একই সঙ্গে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো, বিনিয়োগে গতি আনা এবং ব্যাংক ঋণের ব্যয় কমাতে বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূল্যস্ফীতির চাপ পুরোপুরি কমে না আসায় এবারও নীতি সুদহার বা রেপো রেট ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হতে পারে।


সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে একটি নির্দিষ্ট সময়ে বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে, তার সম্ভাব্য রূপরেখা তুলে ধরা হয় মুদ্রানীতিতে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বজায় রাখার বিষয়গুলোও এতে গুরুত্ব পায়।


বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করে। মঙ্গলবার ঘোষিত মুদ্রানীতি চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য কার্যকর থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com