
উত্তর জার্মানির স্টাডে শহরে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন এই ঘটনার মূল সন্দেহভাজন বলে পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন।
সোমবার (২৯ জুন) দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর জানানো হয়।
পুলিশ আরও জানিয়েছে, সাধারণ মানুষের জন্য আপাতত আর কোনো বিপদের আশঙ্কা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ।
স্টেড শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত। ছোট্ট এই শহরের জনসংখ্যা প্রায় ৫০ হাজার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]