সংসদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
লোডশেডিং কমিয়ে আনার চেষ্টা করছি, কিছু জায়গায় থাকবে
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৯:৩৪
লোডশেডিং কমিয়ে আনার চেষ্টা করছি, কিছু জায়গায় থাকবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে লোডশেডিং পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে ।


সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা চলাকালে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।


এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাজেটের ওপর আলোচনা চলাকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের আগে স্পিকারের কাছে ৩০০ বিধিতে একটি বিবৃতি দেয়ার অনুমতি চান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।


পরে স্পিকার অনুমতি দিলে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের একটি ক্রাইসিস নিয়ে রবিবার সংসদে ৩০০ বিধিতে আমি একটি বক্তব্য দিয়েছিলাম। আমাদের বিদ্যুতের দু’টি পাওয়ার জেনারেশন (বিদ্যুৎ উৎপাদন) বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে গতকাল আমাদের লোডশেডিং দিতে হয়েছিল। আল্লাহর রহমতে আজকে আনন্দের সঙ্গে সংসদ ও জনগণকে জানাতে চাই যে, এখন পাওয়ার জেনারেশন (বিদ্যুৎ উৎপাদন) ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। আর ডিমান্ড ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট। ফলে বর্তমানে ৩৩৯ মেগাওয়াট লোডশেডিং হবে। তবে এই ৩৩৯ মেগাওয়াটকেও আমরা কমিয়ে আনার চেষ্টা করছি।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, বর্তমানে কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে। তবে এটিও যাতে না থাকে সেজন্য আমরা সচেষ্ট আছি। রবিবার অবস্থা খারাপ ছিল। তবে আজকে আল্লাহর রহমতে সেখান থেকে আমরা উত্তরণ করেছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com