হঠাৎ ফুঁসে উঠলেন ম্যাডোনা
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৪:১৮
হঠাৎ ফুঁসে উঠলেন ম্যাডোনা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

পপ কুইন ম্যাডোনা হঠাৎ করেই ফুঁসে উঠলেন। করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের তীব্র সমালোচনা। তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এআই-এর ওপর নির্ভর করা হলো মূলত ‘শিল্পকর্ম তৈরির বিপরীত’।


ম্যাডোনা মনে করেন, বর্তমান সময়ে শিল্পীদের মূল মনোযোগ কাজের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলোয়ার বা সংখ্যার দিকে চলে গেছে। তিনি নিজের পুরনো দিনের অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, আগে চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পীরা এক জায়গায় জড়ো হয়ে একে অপরের জন্য কাজ করতেন। কিন্তু আজকাল রেকর্ড ডিল বা কাজের চুক্তি পাওয়ার ক্ষেত্রে কার কত ফলোয়ার আছে, তা নিয়ে বেশি ভাবা হয়।


সংখ্যার এই প্রতিযোগিতার বিরুদ্ধে নিজের অবস্থানের কথা উল্লেখ করে ম্যাডোনা তার ‘ব্রিং ইওর লাভ গানের লাইনের উদাহরণ দেন। গানটিতে তিনি বলেছিলেন, ‘সংখ্যা দিয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না’। নিজের ক্যারিয়ারের শুরুর দিকে চার্ট বা স্ট্রিমিংয়ের সংখ্যা নিয়ে কখনো মাথা ঘামাননি জানিয়ে এই পপ তারকা বলেন, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা হলো ঝুঁকি নেওয়ার বিপরীত, আর আমার কাছে তা শিল্প সৃষ্টিরও বিপরীত।


নতুন গান তৈরির অনুপ্রেরণা খোঁজার কৌশল নিয়ে ম্যাডোনা জানান, সৃজনশীল কাজের সময় তিনি প্রযুক্তি এবং সামাজিক ব্যস্ততা থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখেন। সম্প্রতি নিজের রেকর্ডসহ নানা কারণে কঠিন সময় পার করছেন উল্লেখ করে তিনি বলেন, আমি বিরতি নিতে এবং লোকচক্ষুর আড়ালে চলে যেতে পছন্দ করি, কারণ এভাবেই কল্পনাকে উজ্জীবিত করা যায়।


এর জন্য স্থিরতা প্রয়োজন। এমন কিছু দিন থাকা দরকার যখন আপনি শুধু প্রকৃতি, নিজের সন্তান ও ঘোড়াগুলোর সাথে সময় কাটাবেন। প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে ম্যাডোনা এবারই প্রথম কথা বললেন তা নয়। এর আগে তার ‘কনফেশনস টু – দ্য ফিল্ম’ সিনেমার প্রিমিয়ারে এক প্রশ্নোত্তর পর্বেও তিনি এর সমালোচনা করেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, সোশ্যাল মিডিয়া মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com