
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই তারকা। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। নিয়মিতই নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ফ্রেমবন্দি করে শেয়ার করেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। এবারও তার ব্যতিক্রম হলো না।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফল বাগানের একগুচ্ছ মিষ্টি ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাকে সম্পূর্ণ ক্যাজুয়াল ও মেকআপহীন লুকে দেখা গেছে, যা মিমির সৌন্দর্যকে আরও স্বাচ্ছ্যন্দ্যময় করে তুলেছে।
ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জীবনটা নিজের মতো করে নিতে হয়, শিখেছি এটা, সত্যি বলছি। কে কী করল, কে কী বলল তা না ভেবে, যেমনই হোক নিজের মতো করে আনন্দে চললে সব ভালো হতে বাধ্য। কারণ জীবন তো একটাই।
শেয়ার করা ছবিতে দেখা যায়, সবুজ গাছগাছালিতে ঘেরা এক মনোরম ফল বাগানে সময় কাটাচ্ছেন মিমি। কালো রঙের স্লিভলেস টপস ও ট্রাউজার পরে গাছের মিষ্টি জামরুল ছুঁয়ে হাসিমুখে ক্যামেরাবন্দী হয়েছেন।
অন্য একটি ছবিতে সাদা টি-শার্ট পরে এক থোকা কাঁচা লেবু চোখের সামনে ধরে কিউট এক ভঙ্গিতে সেলফি তুলেছেন। আরেকটি ছবিতে তাকে বাগানের কাঠের রেলিং ও বাঁশের খুঁটি ধরে বেশ খোশমেজাজে বসে থাকতে দেখা যায়।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]