
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোনো হতাহত এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টোর ভবনে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটিকে আগুন হিসেবে বর্ণনা করতে নারাজ বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন।
তার দাবি, সেখানে আগুন নয়। ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত সেই ধোঁয়া নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]