মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪১
মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।


জানা গেছে, রাতে বসিলা ব্রিজ এলাকার ময়ূর ভিলার সামনে স্থানীয় কিশোর গ্যাং রাব্বি গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সুমন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সেই সঙ্গে আরও একজনকে কুপিয়ে জখম করা হয়।


মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় ‘রাজ বারবার জোন’ সেলুনে চুল কাটানোর সময় ফরহাদ নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে ওইদিন বিকেল ৪টার দিকে চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন।


ওই ঘটনার পর বৃহস্পতিবার মোহাম্মদপুরে ফরহাদের ভগ্নিপতি সুমনকে গুলির পাশাপাশি তার বোনের ছেলে ফাহিমকে কুপিয়ে আহত করল কিশোর গ্যাং ‘জাউরা রাব্বি’ গ্রুপ। ফুটপাতে অতিরিক্ত চাঁদা না দেয়ায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com