রাজধানীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী–শাশুড়ি আটক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৯:৪৯
রাজধানীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী–শাশুড়ি আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর শ্যামপুর থানার করিমুল্লাবাগ এলাকার একটি বাসা থেকে তাসরিন জাহান (২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।


সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা হয়। ঘটনার পর নিহতের স্বামী রনি আহমেদ ও শাশুড়ি রোকিয়া বেগমকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


নিহতের পারিবারিক সূত্রের দাবি, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাসরিনের সঙ্গে রনি আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাসরিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল তার শ্বশুরবাড়ির লোকজন।


নিহতের মামা সেলিম অভিযোগ করে বলেন, যৌতুকের জন্য এর আগেও কয়েকবার সালিশ-দরবার হয়েছে। দাবিকৃত শোকেস, ফ্রিজসহ নানা আসবাবপত্র ও নগদ টাকা দেওয়ার পরও তারা অতিরিক্ত টাকার জন্য চাপ দিচ্ছিল। টাকা না দিলে মেয়েকে ফেরত পাঠানো বা মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। অবশেষে হুমকি অনুযায়ী তারা আমার ভাগনিকে শ্বাসরোধ করে হত্যা করেছে।


সেলিম আরও জানান, হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে নিহতের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলানোর চেষ্টা করে ব্যর্থ হয় ঘাতকরা। পরবর্তীতে দুপুরের দিকে মেয়ের পরিবারকে না জানিয়েই তারা লাশ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে গিয়ে তাসরিনকে মৃত অবস্থায় পান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক শ্যামপুর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।


এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় শ্যামপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com