
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, মিরপুরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকরা এই ভোগান্তিতে পড়বেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাও এই সাময়িক গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবে।
মেরামত কাজ চলাকালে এসব এলাকার পাশাপাশি সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]