রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৯:০১
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইয়াকুব (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।


মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত ইয়াকুব মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়া এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।


ঢামেক হাসপাতালে নিহতের ভাই ইউসুফ বলেন, বিকালে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় একটি জমি দেখার উদ্দেশে তিনি মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির প্রাইভেটকার তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনেরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com