বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২
বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বিশ্বের ১২৫টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়।


রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টা ৫৪ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২৩৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।


এ ছাড়া ১৮৬ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের কলকাতা। এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে আসা ঢাকার স্কোর হচ্ছে ১৭৭, শহরটির বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।


এ ছাড়া ১৭৪ স্কোরে চতুর্থ ইন্দোনেশিয়ার জাকার্তা ও ১৬৫ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে মিসরের কায়রো। এসব শহরের বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ছে।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।


সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com