ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বিভিন্ন বিভাগ ও থানায় পরিচালিত এসব অভিযানে ২৬টি মামলা দায়েরের পাশাপাশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।


ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচালিত এসব অভিযানে তেজগাঁও বিভাগ থেকে সর্বোচ্চ ৭৪ জন এবং মিরপুর বিভাগ থেকে ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।


এছাড়া মতিঝিল বিভাগে ৬৮ জন, ওয়ারী বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশান বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১ জনকে গ্রেফতার করা হয়।


অভিযানকালে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে- একটি তলোয়ার, একটি চাপাতি, লোহার রডের মাথায় সংযুক্ত একটি ধারালো গোলাকৃতির চাকতি, একটি লোহার রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা এবং একটি প্রাইভেটকার।


গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com