শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টার ঘটনায় গ্রেফতার বেড়ে ১০
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫
শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টার ঘটনায় গ্রেফতার বেড়ে ১০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানী মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবর হাউজিং সংলগ্ন কাঁচাবাজারের কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।


সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে আগে গ্রেফতার করা ছয়জনসহ এ ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের দাবি, গ্রেফতারকৃত সবাই ‘কব্জিকাটা’ গ্রুপের সদস্য। অভিযানকালে পুলিশের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।


আদাবর থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কিশোর গ্যাং নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। অপরাধ করলে বারবার গ্রেফতার করা হবে। পাশাপাশি কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com